মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

টাঙ্গাইলে দিনব্যাপি অভিযান: ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ ১৮ ক্লিনিক বন্ধ

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশের মতো ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে টাঙ্গাইলেও। বৈধ কাগজপত্র না থাকায় টাঙ্গাইল সদর উপজেলাসজ জেলার বিভিন্ন উপজেলার ১৮টি ক্লিনিক-হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি অবৈধ ক্লিনিকগুলোকে।
শনিবার (২৮ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ক্লিনিককে সিলগালা ও জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সদরসহ বিভিন্ন উপজেলার স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে সভায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অনিবন্ধিত ক্লিনিক বন্ধে অভিযান শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়। সে অনুসারে এ অভিযান শুরু করে প্রশাসন।
অভিযানের প্রথম দিনেই টাঙ্গাইল শহরে ৪ টি, মধুপুর উপজেলায় ২ টি, ভূঞাপুরে ৩টি, মির্জাপুরে ২ টি, ঘাটাইলে ১ টি ও গোপালপুরে ৬ টি অনিবন্ধিত ক্লিনিক সিলগালা করা হয়।
টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, বৈধ কাগজপত্র না থাকায় প্রথম দিনের অভিযানে টাঙ্গাইল সদরসহ বিভিন্ন উপজেলায় ১৮টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ক্লিনিককেও জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com