মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের পঞ্চাশ বছর পূর্তিতে মিলন মেলা

নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের পঞ্চাশ বছর পূর্তিতে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী ড্রিম হলিডে পার্কে আজ শনিবার সকাল নয় ঘটিকা থেকে দিন ব্যাপী নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান মনির এর সভাপতিত্বে ও তৌকির আহমেদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর কৃতি সন্তান বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি গিয়াস উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্রিম হলিডে পার্কের স্বর্তাধিকারী বাবু প্রবীর কুমার সাহা, উপদেষ্টা ড.মশিউর রহমান মৃধা, ডাঃ আব্দুল মতিন, স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য সচিব আল আমিন রহমান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, রমনী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন, শিল্পপতি আব্দুল মোমেন মোল্লা, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, নরসিংদী প্রেস ক্লাবের কোষাদক্ষ জয়নুল আবেদীন,উপদেষ্টা রাসেল বিন হাসনাত,এডভোকেট শহিদুল্লাহ, আবদুল্লাহ আল রাসেল, শফিকুল ইসলাম শফিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্নীল সাজে আনন্দঘন পরিবেশে ঝাঁক- জমকভাবে দিন ব্যাপী নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের পঞ্চাশ বছর পূতিতে মিলন মেলা অনুষ্ঠানটি নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম মূলত এ জেলার ছয়টি উপজেলা নিয়ে একযোগে কাজ করে যাচ্ছে।

বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে ছয় উপজেলার ৩১১ টি সামাজিক সংগঠনের মোট ৬৯৭৫জন স্বেচ্ছাসেবী অংশ গ্রহন করে অনুষ্ঠানটি মাতিয়ে তুলেন।

বিগত দিনে এই সংগঠন গুলো যার যার অবস্থান থেকে সমাজ সেবামুলক কাজ করে দেশের মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ ছাড়া সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন সময় রক্ত দিয়ে, আর্থিক সাহায্য করে,পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন, বন্যাত্বদের ত্রাণ সামগ্রী বিতরন, গৃহহীন অসহায়দের ঘর নির্মাণ, বেকার যুবকদের কর্মসংস্থান করে নজির স্থাপন করেছেন। এই সংগঠনটিকে সারা বাংলাদেশের সেরা সংগঠনে পরিণত করেছেন এক ঝাঁক তরুণ শিল্প উদ্যোক্তা এই সংগঠনটিকে ধারক বাহক হিসেবে কাজ করে যাচ্ছে । নরসিংদীর সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী ফোরামের নেতৃবৃন্দরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com