বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

বিএনপি’র সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী আর নেই

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী,নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা অসহায় নিপীড়িত মানুষের শেষ আশ্রয়স্থল,নাগরপুর সাড়ে তিন লক্ষ মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী সেতু বাস্তবায়নের জন্য মহান জাতীয় সংসদের প্রথম প্রস্তাবক,জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী  ২৭শে মে দুপুর আনুমানিক ১.০০ ঘটিকায় রাজধানীর ইবনেসিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ নানা রকম জটিল রোগে আক্রান্ত ছিলেন।

উক্ত খবরটি শোনার সাথে সাথে নাগরপুর উপজেলা বিএনপি এবং সকল রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি অত্যন্ত সহজ সরল এবং সাধারন মানুষ ছিলেন। যে কোন মানুষ অতি সহজেই তার নিকট মনের কথা খুলে বলতে পারতেন তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুরের মানুষের কাছেই নয় নাগরপুর উপজেলার সকল দলের সকল মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তি ছিলেন।

ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সহজ সরল এবং সাধারন ভাবে জীবন যাপন করেছেন তাঁরমধ্যে অহংকারে কোন ছোঁয়া পর্যন্ত ছিল না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com