বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

নরসিংদীতে বিট পুলিশিং ও সমসাময়িক চ্যালেঞ্জসমূহ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

নরসিংদীতে বিট পুলিশিং ও সমসাময়িক চ্যালেঞ্জসমূহ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪মে ) জেলা পুলিশ, নরসিংদীর আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিল সেডে বিট পুলিশিং বাড়ি,নিরাপদ সমাজ গড়ি” এই ¯শ্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং ও সমসাময়িক চ্যালেঞ্জসমূহ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায়া পৌঁছাতে কাজ করে যাচ্ছে বিট পুলিশ। বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার জন্য নির্দেশ প্রদান করেন নরসিংদী পুলিশ সুপার, সফলভাবে বিট পুলিশিং করলে সমাজে অনেক অপরাধ কমে আসবে। জনগণের সাথে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক বাড়াতে হবে। অপরাধের সংঘটন কমাতে প্রো অ্যাকটিভ পুলিশিং এর পাশাপাশি প্রিভেন্টিভ পুলিশিং এর চর্চা বাড়াতে হবে জানান নরসিংদী পুলিশ সুপার, এছাড়া পুলিশ সুপার বিটের ১০টি রেজিস্টার সম্পর্কে আলোকপাত করেন এবং তথ্যাদি সংগ্রহ পূর্বক বিট রেজিস্টারে লিপিবদ্ধ করার জন্য বলেন।

নরসিংদী জেলায় বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ,নারী নির্যাতন,ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নরসিংদী জেলা পুলিশ, মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। কর্মশালায় নরসিংদী জেলার বিট অফিসার ও সহকারী বিট অফিসারগণ অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com