বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

টাঙ্গাইলের ২২ ইউপিতে আ’লীগের মনোনয়ন পেতে প্রার্থীদের দৌঁড়ঝাপ।

টাঙ্গাইলের ৭টি উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা হাই কমান্ড ও দলের সিনিয়র নেতাদের পেছনে দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছেন। গত ৫ মে থেকে আগামি ১১ মে পর্যন্ত আওয়ামীলীগ দলীয় প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে পারবেন।
উপজেলাগুলো হচ্ছে- মধুপুরে ৮টি, মির্জাপুরে ৬টি, গোপালপুরে ২টি, বাসাইলে ২টি, সখীপুরে ২টি টাঙ্গাইল সদরে ১টি এবং নাগরপুরে ১টি। এছাড়া জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
মধুপুরের ইউনিয়নগুলো হচ্ছে- শোলাকুড়ি, ফুলবাগচালা, অরণখোলা, বেরীবাইদ, কুড়াগাছা, মহিষমারা, কুড়ালিয়া ও আউসনাড়া। এরমধ্যে শোলাকুড়ি ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন ও শহিদুল ইসলাম ফকির, ফুলবাগচালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম বেনু ও বজলুর রশিদ, অরণখোলায় বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম ও হাছান ইমাম মিণ্টু,
বেরী বাইদ ইউপিতে বর্তমান চেয়ারম্যান জুলহাস উদ্দিন ও মজিবর রহমান মাষ্টার, কুড়াগাছায় বর্তমান চেয়ারম্যান মো. ফজলুল হক ও আব্দুল হালিম, মহিষমারায় বর্তমান চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব ও মো. মহির উদ্দিন, কুড়ালিয়ায় বর্তমান চেয়ারম্যান আহাম্মদ আলী, মঞ্জুরুল ইসলাম, আব্দুল মান্নান, রওশন আলী ও সুমন মিয়া, আউশনারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অধ্যক্ষ জুয়েল রানা ও আলী আকবর।
মির্জাপুর উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে- লতিফপুর, বহুরিয়া, ফতেহপুর, তরফপুর, আজগানা ও ভাওড়া। এরই মধ্যে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তারা হচ্ছেন- লতিফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, সৈয়দ আরিফ হোসেন ও সাইফুদ্দিন আলাল। বহুরিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ ছাদু, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম খোকন ও আব্দুস সালাম সিকদার, রেজাউল করিম বাবলু।
ফতেপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ূন তালুকদার, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, বাহার উদ্দিন মাস্টার ও ইব্রাহিম সিকদার। তরফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নাজিম উদ্দিন মোল্লা, শওকত মোমেন শাজাহান, আব্দুল বাসেদ মিয়া ও ইজ্জত আলী জনি।
আজগানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার, এমএ কদ্দুছ, মকবুল হোসেন, মীর আব্দুল লতিফ, আজাহারুল ইসলাম ও শহিদুল ইসলাম। ভাওড়া ইউনিয়নের সাবেক চেয়ামর‌্যান তোতা মিয়া, আমজাদ হোসেন, লাবলুর রহমান, তোতা মিয়া ও আমজাদ হোসেন।
এছাড়া জেলার গোপালপুর, বাসাইল ও সখীপুরে দুইটি করে এবং টাঙ্গাইল সদর ও নাগরপুর উপজেলায় একটি করে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইসলাম জানান, আগামি ১৫ জুন টাঙ্গাইল জেলার ২২টি ইউনিয়ন পরিষদে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এছাড়া দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়নে চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে আটিয়া ইউনিয়নে উপ-নির্বাচনের ভোটগ্রহন ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।
তিনি জানান, প্রতিটি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহনে সকল প্রস্তুতি গ্রহন করা হবে। আশা করা যায়, গত নির্বাচনের মতো এবারের নির্বাচনগুলোও অংশগ্রহন মূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসবমুখর হবে।
দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের নবম ধাপের তফসিল গত ২৫ এপ্রিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামি ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ১৯ মে, আপিল ২২ মে, আপিল নিষ্পত্তি ২৫ মে, প্রার্থীতা প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং আগামি ১৫ জুন ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com