বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

সাংবাদিক কামালের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে সাংবাদিক কামালের(৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এলাকাবাসীর দাবি পরিবারের সদস্যরা তাকে বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।

আজ শনিবার (৭ মে) বেলা ১১টার দিকে ডবলমুরিং থানাধীন বারো কোয়াটার এলাকায় লেক ভিউ আবাসিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ডবলমুরিং থানার উপপরিদর্শক মো. মহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।

নিহত কামাল উদ্দীন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগনাথ ইউনিয়নের কাপচতলি গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন তার সাথে পরিবারের মতবিরোধ চলছিল। এর জের ধরে তাকে চার তলা ভবন থেকে ফেলে দেওয়া হয়। পরে তার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে না নিয়ে বাসায় চিকিৎসা করতে চায় তার পরিবার। এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু হতে পারেনা। তাই প্রশাসনের নিকট আমাদের দাবি, সঠিক তদন্ত সাপেক্ষে সত্য ঘটনা উদঘাটন পূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মহিম উদ্দিন বলেন, ‘কামাল উদ্দিন বাসার চার তলার বারান্দা থেকে পড়ে মারা গেছে বলে দাবি করছে তার পরিবার। তবে তার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি আমরা।’

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিন খবরকে বলেন, ‘কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com