বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

৩ দি‌নে বঙ্গবন্ধু সেতু পারাপার হ‌য়ে‌ছে সোয়া লাখ প‌রিবহন।

ঈদুল ফিতর‌কে কেন্দ্র ক‌রে নাড়ির টা‌নে বা‌ড়ি ফির‌ছেন মানুষজন। ভোগা‌ন্তি ছাড়াই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌ক ব্যবহার ক‌রে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণবঙ্গগামী প‌রিবহনগু‌লো চলাচল ক‌রছে। যা বিগত ঈদগু‌লো‌তে ওই মহাসড়‌কে যানজ‌টে প‌ড়ে নাকাল হ‌তে হ‌য়ে‌ছিল মানুষজন‌কে। ত‌বে এই ঈ‌দে বা‌ড়ি ফেরার চিত্র অনেকটায় ভিন্ন। ‌নি‌র্বিঘ্নে ঈ‌দে বা‌ড়ি ফির‌ছে তারা।

এ‌দি‌কে ঈ‌দের ছু‌টি‌তে শুক্রবার (২৯ এ‌প্রিল) থে‌কে রোববার (১ মে) সকাল ৬টা পর্যন্ত তি‌ন দি‌নের বঙ্গবন্ধু সেতু পারাপার হ‌য়ে‌ছে ১ লাখ ১৯ হাজার ১৯০‌টি যানবাহন। এর ম‌ধ্যে মোটরসাই‌কেল পারাপার হ‌য়েছে ২১ হাজার ১৩৩‌টি।

এসব যানবাহন থে‌কে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৯ কো‌টি দুই লাখ ২ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণবঙ্গগামী প‌রিবহন বঙ্গবন্ধু সেতু পার হ‌য়েছে ৭১ হাজার ৯৫৬টি।

জানা গে‌ছে, জেলা পু‌লিশের বি‌ভিন্ন উ‌দ্যো‌গে‌র ফ‌লে এবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে তেমন ভোগা‌ন্তি পোহা‌তে হয়‌নি উত্তরবঙ্গগামী মানুষজ‌নের। মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু হ‌তে এ‌লেঙ্গা পর্যন্ত এক‌লেনে চ‌লে‌ছে প‌রিবহন। এ‌তে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহনগু‌লো সেতুপূর্ব গোলচত্ত্বর হ‌তে ভুঞাপুর-তারাকা‌ন্দি সড়ক দি‌য়ে প্রবেশ করা‌নো হয়। ফ‌লে চাপ প‌ড়ে‌নি মহাসড়‌কে।

এ ছাড়া ঈদের ছু‌টি‌তে ঢাকার গা‌র্মেন্টসগু‌লো পৃথক পৃথক সম‌য়ে ছু‌টি দেওয়ায় মহাসড়‌কেও প্রভাব কম প‌ড়ে‌ছে। এ‌তে এক রকম স্ব‌স্তি নি‌য়ে বা‌ড়ি ফিরছে তারা। বিগত ঈদগু‌লোর মতো মহাসড়কে ভোগান্তি‌তে পড়‌তে হয়‌নি।

মহাসড়‌কে চলাচলকারী প‌রিবহ‌নের চালকরা জানান, ধারণা ছিল ঈ‌দে যানজ‌টে প‌ড়ে ভোগা‌ন্তি‌তে পড়‌তে হ‌বে। কিন্তু ভোগা‌ন্তি হয়‌নি। সাধারণ সম‌য়ের মতো গ‌ন্ত‌ব্যে পৌঁছা‌নো গে‌ছে। ত‌বে মহাসড়কের এলেঙ্গা থে‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত সড়‌কে কিছুটা ভোগা‌ন্তি‌তে পড়‌তে হ‌য়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com