শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেলেন আবদুর রউফ

গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের কার্যকালের মেয়াদ সম্প্রতি উত্তীর্ণ হয়েছে। চলতি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে জেলা পরিষদের সংশোধিত আইনে জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেলেন আবদুর রউফ তালুকদার।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পাওয়া বর্তমান গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ তালুকদার। তিনি বলেন, আদেশ জারির পর জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমানসহ ২১ সদস্যের পরিষদের কোন কার্যক্রম থাকলো না।

 

এদিকে, জেলা পরিষদের প্রশাসক কে হবেন, এনিয়ে কয়েকদিন ধরে স্থানীয়ভাবে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এরই মধ্যে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ তালুকদার।
অপরদিকে সংশোধিত আইন পাস হওয়ার পর থেকে নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান জেলা পরিষদের সরকারি ডাকবাংলো থেকে আসবাবপত্র সরাতে থাকেন। কোন আনুষ্ঠানিকতা ছাড়াই চেয়ারম্যান জেলা পরিষদ কার্যালয় থেকে বিদায় নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com