বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম দক্ষিণ সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বনকর্মীর ওপর হামলা, আটক ২ নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা আরপিও সংশোধন: পোস্টাল ব্যালট বাতিল হবে কখন, গণনা কীভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি শরীয়তপুরের ডামুড্যায় নানান আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন ভুঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের জরুরি সভা অনুষ্ঠিত সরাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মঞ্জুর কাদের ভূঁইয়া মৌলভীবাজার মুক্ত দিবস পালন, শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা সাংবাদিকতা-আইন পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমি চাষের সময় ট্রাক্টর উল্টে সুমন মিয়া (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় তার সহযোগী শিহাব উদ্দিন (২১) গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে গতকাল  (২৩ এপ্রিল) শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশমাত শিমুলতলা গ্রামে। জমি চাষ করার সময় ট্রাক্টর উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক সুমন মিয়া নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে।আহত শিহাব উদ্দিন ট্রাক্টরের মালিক একই ইউনিয়নের বালাটারী গ্রামের শহিদ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (২৩ এপ্রিল) শনিবার বিকেলে সুমন মিয়া ট্রাক্টর নিয়ে কিশামত শিমুলবাড়ি এলাকার নারায়ণ চন্দ্র রায়ের জমি চাষের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

চাষের জমিতে পৌঁছানোর আগেই কিশমাত শিমুলতলা এলাকায় একটি জমির উঁচু আইল অতিক্রম করার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এসময় চালক সুমন মিয়া ও সহযোগী শিহাব উদ্দিন দু’জনই উল্টে যাওয়া ট্রাক্টরটির নিচে চাপা পড়েন।

দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে এসে ট্রাক্টর সরিয়ে দুইজনকে উদ্ধার করলেও চালক সুমন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত শিহাবকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।ফলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com