বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

হাতিয়ায় পণ্যবাহী পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩, আহত ১

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পণ্যবাহী পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ৩ জন নিহত হয়েছে। এসময় আহত জবিউল হক (৩০) কে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল (২২ এপ্রিল) শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের তমরুদ্দি-ওছখালি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে মো. বেলাল হোসেন (২৬), আবদুল কুদ্দুসের ছেলে মো. রুবেল (২৫) ও আবদুল মান্নানের ছেলে দেলোয়ার (১৫)। আহত জবিউল হক (৩০) হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, তমরুদ্দি-ওছখালির মেইনরোডে পাওয়ার টিলারটি যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে চালক ও শ্রমিকসহ ৩ জন চাপা পড়ে।

পরে স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানের কর্তব‍্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com