বুধবার, ২২ Jul ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

দেড় বছর ধরে তরুণীকে জিম্নি করে ধর্ষণ, অভিযুক্ত আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহকর্মী তরুণীকে জিম্নি করে দেড় বছর বাসায় আটকে রেখে নিয়মিত ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে চন্দন ধর (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।গতকাল (১৬ এপ্রিল) শনিবার রাত ৩টায় মৌলভীবাজারের জগৎসি গ্রামের সুত্র ধর নামক একটি বাড়ি থেকে মৌলভীবাজার সদর থানা পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক চন্দন ধর শহরের অরেঞ্জ ফ্যাশন নামের একটি প্রতিষ্টানের মালিক।

এর আগে গতকাল (১৬ এপ্রিল) শনিবার দুপুরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ শহরের ষ্টেশন রোডের হিরম্ময় প্লাজার তিন তলার একটি বাসা থেকে ১৭ বছর বয়সি হাত-পা বাধা অবস্থায় ওই গৃহকর্মীকে উদ্ধার করে। এসময় বাসার গৃহিণী সাধনা ধর (৬০) পূর্ণা ধর (৩০) নামে দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে মুল অপরাধী চন্দন ধর পালিয়ে যায়। উদ্ধারের পর মেয়েটি পুলিশকে জানায়, তাঁর বাসা শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকায়। গত দেড় বছর ধরে শহরের ষ্টেশন রোড়ের হিরম্ময় প্লাজায় ২য় তলার বাসিন্দা ‘অরেঞ্জ ফ্যাশন’র মালিক চন্দন ধর এর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয়। কাজে যোগ দেয়ার কয়েকদিনের মাথায় চন্দন ধর তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এই ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দেড় বছর ধরে তাকে ধর্ষণ করে আসছিল। গতকাল (১৬ এপ্রিল) শনিবার সকালে চন্দন ধর তাকে আবারও ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চন্দন ধর মেয়েটিকে শারীরিক নির্যাতন করে তার হাত-পা বেঁধে একটি ঘরে ফেলে রাখে। পরে মেয়েটির চিৎকার শোনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পুলিশকে খবর দিলে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে শারীরিক পরিক্ষার সজন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com