রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

গানে-রহস্যে ট্রেলারে জমিয়ে দিলো ‘ভুলভুলাইয়া টু’

সেই ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ সিনেমা এখনো দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। সিনেমার ‘আমি যে তোমার’ গান এখনো শিহরণ জাগায় চলচ্চিত্রপ্রেমীদের মনে। জনপ্রিয়তা ও তুমুল সাফল্যের জের ধরে প্রায় দেড় দশক পর বড় পর্দায় আসছে সিনেমাটির সিক্যুয়েল ‘ভুলভুলাইয়া টু’।

সিনেমার ঘোষণার পর থেকেই উৎসুক হয়ে আছেন দর্শকরা। এবার দেখা মেললো সিনেমার এক ঝলক। মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া টু’- এর ট্রেলার। নিজের সোশ্যাল মিডিয়ায় কার্তিক আরিয়ান প্রকাশ করেন সিনেমার ট্রেলার। যেখানে মঞ্জুলিকাকে সাবধান করে তার অনুরাগীদের ‘রুহ বাবা’র সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেতা।

সিনেমার জনপ্রিয় চরিত্র মঞ্জুলিকার ‘আমি যে তোমার’ গান দিয়ে শুরু হয়েছে। ঝলকেই মঞ্জুলিকার গান বাজতেই নস্টালজিয়ায় ঘিরেছে ভক্তদের। কার্তিক আরিয়ানের দুষ্টু চোখ এবং কালো পোশাকের সঙ্গে রাজপাল যাদবের ‘হরে কৃষ্ণ হরে রাম’ সুর আভাস দিয়েছে রহস্যের।

এবার সিনেমায় থাকছেন না অক্ষয় কুমার। তবে মঞ্জুলিকা চরিত্রে দেখা মিলবে বিদ্যা বালানের। মনোবিদ কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেধেছেন কিয়ারা আদভানি।ভক্তদের আশা ‘ভুলভুলাইয়া’র মতো রহস্য রোমাঞ্চে ভরা থাকবে সিক্যুয়েলটিও। আগামী ২০ মে সিনেমাটি বড় পর্দায় মুক্তির কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com