শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

ইউক্রেন-স্কটল্যান্ড প্লে-অফের সূচি নির্ধারিত

চলতি মাসের শুরুর দিকে হয়ে গেছে কাতার-২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। যেখানে আট গ্রুপে ভাগ করা হয়েছে ২৯টি দলকে। এখনও প্লে-অফ শেষ না হওয়ায় বাকি রাখা হয়েছে তিনটি ঘর। যার একটি ঝুলে ছিল ইউক্রেনের তখনকার অবস্থার কারণে।

গত ২৪ মার্চ গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে প্লে-অফ সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ইউক্রেন ও স্কটল্যান্ডের। কিন্তু তখন ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার কারণে সেই ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়। অবশেষে চূড়ান্ত হয়েছে এই ম্যাচটির নতুন সূচি।

কাতার বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ সেমিফাইনালে আগামী ১ জুন মুখোমুখি হবে ইউক্রেন ও স্কটল্যান্ড। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছেন ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

এই অঞ্চলের প্লে-অফের আরেক সেমিফাইনাল জিতে আগেই ফাইনালে বসে আছে ওয়েলস। ইউক্রেন-স্কটল্যান্ড ম্যাচের জয়ী দলটি আগামী ৫ জুন কার্ডিফে গিয়ে ওয়েলসের মুখোমুখি। সেই ফাইনালের জয়ী দলই পাবে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট।

যে দল বিশ্বকাপের টিকিট পাবে তাদের গ্রুপও ঠিক করে রাখা আছে। কাতারে তারা খেলবে বি গ্রুপে। যেখানে আগে থেকেই রয়েছে ইংল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com