মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

রমজান মাস এলেই লেবুর দাম বেড়ে হয় দ্বিগুন

মৌলভীবাজার জেলা লেবু ও আনারস চাষাবাদের জন্য প্রশিদ্ধ এলাকা। এ অঞ্চলে জারা লেবু, কাগজি লেবু, সুগন্ধি চায়না লেবুর ফলন হয় ভালো।জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় পাহাড়ী ও টিলায় উর্বর মাটিতে লেবুর ফলন হয় বেশি। এতো ফরনের পরও রোজা মাসে বাজারে লেবুর দাম বেড়ে হয় দিগুণ। চাষি ও লেবু ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসে লেবুর চাহিদা বেশি হওয়ায় ও তীব্র খরায় ফলনে খরচ বেশি পড়ায় বেড়েছে লেবুর দাম।
খোঁ

জ নিয়ে জানা যায়, রোজা মাসে লেবুর চাহিদা বেড়ে বাড়ায়, বেশি দামে বিক্রির জন্য লেবু চাষীরা মাস খানেক আগ থেকে গাছ থেকে লেবু পাড়া বন্ধ করে দেন।গাছে স্টক করা সেই লেবু রোজার আগের দিন থেকে গাছ থেকে পেড়ে বাজারে তোলা হয়।তখন আর আগের দাম থাকে না। দাম বেড়ে হয় দ্বিগুন। এবারও তেমনটিই হয়। রোজার আগে যে লেবু ১০ টাকা হালি দরে বিক্রি হতো সেই লেবু রোজা শুরুতেই দাম বেড়ে প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়।

রমজান আসতেই লেবুর দাম দ্বিগুন হয় কেনো জানতে চাইলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের লেবু চাষি যুবলীগ নেতা সাইদ আলী জানান, বছরের এ সময়ে অনাবৃষ্টিতে লেবু গাছে পানি ও সার দিতে খরচ হয় দ্বিগুন। বাগানে কামলার রোজও বেশি দিতে হয় তাই বাজারে লেবুর দাম কিছুটা বেশি।

লেবু চাষি আনোয়ার হোসেন জানান, ফাগুন ও চৈত্র মাসে তীব্র খরায় যে অনুপাতে খরচ তাতে লেবুর দাম তেমন বেমি নয়। তিনি আরও বাগান থেকে সরাসরি মার আড়তে চলে যায়, সেখানে যে দর পাই তার তুলনায় বাজারে লেবুর দর তিনগুন বেশি বলে তিনি জানান।

মৌলভীবাজার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী জানান, মৌলভীবাজার জেলায় এ বছর ১ হাজার ৭শ’ ০২ হেক্টর জমিতে কাগজি লেবুর চাষ হচ্ছে। গত বছর উৎপাদন হয়েছিল ২৭ হাজার ২০০, ৩২ মেট্রিক টন লেবু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com