শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

শ্রীমঙ্গলে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

জেলার শ্রীমঙ্গল উপজেলায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। চার কোটি টাকা ব্যয়ে কালিঘাট ইউনিয়ন, ভাড়াউড়া ও কালাপুর ইউনিয়ন পর্যন্ত ৮. ১৯০ কিলোমিটার সড়কের কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উদ্বোধন কালে প্রধান অতিথি আব্দুস শহীদ এমপি বলেন,

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ কিছু পায়। সারা বিশ্ব বাংলাদেশকে আজ (১৩ এপ্রিল) বুধবার একটি উন্নত দেশ হিসেবে চেনেন। দেশের মানুষের কল্যাণে সরকার প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে। বিশেষ করে যোগাযোগ খাতে যে পরিমাণ উন্নয়ন করেছে তা দেশে বিরল।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আরও বহুদূর এগিয়ে যাবে। এসময় তিনি ইঞ্জিনিয়ার ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে আরও বলেন, কাজের মান শতভাগ ভালো হতে হবে। সেদিকে আমরা খেয়াল রাখব। কাজের মান খারাপ করে সরকারের বদনাম করা হবে তা কিছুতেই বরদাস্ত করা হবে না।

সময় উপস্থিত ছিলেন, এলজিইডি মৌলভীবাজারে নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দীন সরদার, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com