সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান

শ্রীমঙ্গলে আনুষ্ঠানিক ভাবে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনুষ্ঠানিক ভাবে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ (১২ এপ্রিল) মঙ্গলবার দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের হাইল হাওরের বরুনা এলাকায় ব্রি ধান-৫৮ কর্তন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নিবাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ সামসুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন মুনালিসা সুইটি ও স্থানীয় কৃষক জমির মালিক মোঃ ইউসুফ মিয়া।

কৃষি স¤প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৬ হাজার ৮‘শ হেক্টর জমি। ধানের দাম ভাল পাওয়ায় এ বছর বোরো আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭‘শ ৫০ হেক্টর জমি। জেলার বিভিন্ন এলাকায় ধান পাকতে শুরু করেছে, ঝড়, শিলা বৃষ্টি ও পাহাড়ী ঢল আসার আগে ধান কর্তনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com