শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল ১২ দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে গতকাল (৯ এপ্রিল) শনিবার । আজ (১০ এপ্রিল) রবিবার থেকেই শুরু লিগের মধ্যবর্তী দলবদল, চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

এই ১২ দিনে কোন ক্লাব চাইলে খেলোয়াড় তালিকায় পরিবর্তন আনতে পারবে। মধ্যবর্তী এই দলবদল শেষ হওয়ার সর্বোচ্চ দুই-তিন দিন পর শুরু হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব।

প্রথম পর্ব শেষে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১১ ম্যাচের মধ্যে চ্যাম্পিয়নরা ৮টি জিতেছে ও দুটি ম্যাচ ড্র করে একটি হেরেছে।

২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী। মৌসুমের প্রথম দুটি টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ফেডারেশ কাপে জয়ী দলটির সামনে ট্রেবল জয়ের হাতছানি।

২১ পয়েন্ট নিয়ে তিনে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে চট্টগ্রাম আবাহনী ও ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে মোহামেডান। দলটি ১১ ম্যাচের চারটি জিতেছে এবং ৫টি ড্র করে দুটি হেরেছে।

প্রথম পর্ব শেষ গোলদাতাদের শীর্ষে আছেন চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাঙ্কগড। তার গোল ১৩ টি। ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। গোলদাতাদের শীর্ষ ১০-এ নেই স্থানীয় কোন খেলোয়াড়।

সবসময়েরও মতো এবারও প্রিমিয়ার লিগ চলছে বিদেশি খেলোয়াড়দের দাপট। প্রথম পর্বে গোল হয়েছে ১৮৪টি। এর মধ্যে দেশিদের গোল মাত্র ৫৮টি। দেশিদের মধ্যে বেশি গোল বসুন্ধরা কিংসলের ফরোয়ার্ড এলিটা কিংসলের। তিনি গোল করেছেন ৫টি। নাইজেরিয়ান নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশি হয়েছেন তিনি।

প্রথম পর্বে যে ৬টি হ্যাটট্রিক হয়েছে তার সবগুলোই করেছেন বিদেশিরা। দুটি হ্যাটট্রিক করেছেন চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাঙ্কগড।

একটি করে হ্যাটট্রিক আছে আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন, শেখ জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথু, সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবুগ, পুলিশের আফগান স্ট্রাইকার আমির উদ্দিন শরিফীর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com