সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ইফতারে রাখুন চিড়া-আলুর রোল

আলু ও ডিমের চপ তো কমবেশি সবাই তৈরি করে খান। বিশেষ করে রমজানে ইফতারে আলু ও ডিমের চম সবার কাছেই পছন্দের। তবে প্রতিদিন এক পদ খেতে অনেকেরই ভালো লাগে না।

তারা চাইলে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের চিড়া-আলুর রোল। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. আলু সেদ্ধ ১ কাপ
২. ডিম সেদ্ধ ২টি
৩. চিড়া আধা কাপ
৪. গরম মসলার গুঁড়া ১ চা চামচ

৫. লবণ পরিমাণমতো
৬. ময়দা ৩ টেবিল চামচ ও
৭. ভাজার জন্য তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে ডিম সেদ্ধ করে লম্বা করে কেটে টুকরো করে নিন। এরপর সেদ্ধ করে নেওয়া আলু গরম মসলার গুঁড়া ও লবণ পরিমাণমতো মিশিয়ে চটকে নিতে হবে।

এরপর মাখানো আলু অল্প করে নিয়ে তার মধ্যে এক টুকরো ডিম দিয়ে রোল বানিয়ে নিন। এরপর ময়দার সঙ্গে অল্প পরিমাণ পানি দিয়ে একটা গোলা বানিয়ে নিতে হবে।

এরপর রোলটাকে ময়দার গোলাতে দিয়ে কোট করে এরপর চিড়াতে কোট করে নিন। এবার গরম তেলে ছেড়ে দিন রোলগুলো।বাদামিরঙা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিড়া-আলুর রোল। ইফতারে গরম গরম পরিবেশন করুন মজাদার এই পদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com