বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

জুড়ীতে ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্টানকে ভোক্তা আইনে জরিমানা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্টানকে ভোক্তা আইন অমান্যেও অভিযোগে জরিমানা করা হয়েছে।আজ ( ৬ এপ্রিল) বুধবার  সকাল থেকে দুপুর পর্যন্ত জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার, ফুলতলা রোড, বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তাসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, লেবুর ও সবজির পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, হার্ডওয়ারের প্রতিষ্ঠান মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে ও জুড়ী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক আল-আমিন জানান, আড়তদ্বার কর্তৃক পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা এবং খুচরা ব্যবসায়ীদেরকে পাকা বিক্রয় ভাউচার প্রদান না করা, বোতলজাত রং সহ হার্ডওয়ারী পণ্যে আইন অনুযায়ী মূল্য এবং তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কামিনীগঞ্জ বাজারে অবস্থিত বিসমিল্লাহ সবজি ভান্ডারকে ৩ হাজার টাকা, ফুলতলা রোডে অবস্থিত বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩ হাজার টাকা, এ আর এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, আবির এন্টারপ্রাইজকে ২ হাজার ৫ শত টাকা, বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তায় অবস্থিত মদিনা হার্ডওয়্যারকে ৪ হাজার টাকাসহ মোপ ৫টি প্রতিষ্টানে ১৪ হাজার ৫০০টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com