মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

নির্বাচনকালীন সরকার নিয়ে আমরা কিছু বলব না : সিইসি

তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ বিষয়ে আমরা কিছুই বলব না। আমরা আইন ও সাংবিধানিক বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা করব বলে শপথ নিয়েছি। এগুলো রাজনৈতিক নেতৃত্বের বিষয়। তারা তাদের মতো আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।সবার মতামতই আমরা পর্যালোচনা করব।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বুধবার বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তৃতীয় দফার সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, আমরা কিছুদিন আগে নির্বাচন কমিশনে নিযুক্ত হয়েছি। নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার প্রয়োজন থেকেই সংলাপ করা হচ্ছে। আজ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছি। এ সংলাপটি করছি শুধু শোনার জন্য। সংলাপের যে ফলাফল সেগুলো আমরা লিপিবদ্ধ করছি। এরপর আমরা ইন্টারনালি এই মতামতগুলো বোঝা ও জানার চেষ্টা করব।

তিনি আরো বলেন, অনেকে প্রশ্ন করছেন অংশীজনদের সঙ্গে সংলাপ দ্রুত হচ্ছে কি না? আসলে সংলাপের পর আমাদের নিজেদের মধ্যে অনেক আলাপ-আলোচনার প্রয়োজন আছে। আজ এটা অনেকেই স্বীকার করেছেন। তাছাড়া আজকের সংলাপে অনেকে নির্বাচন নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেছেন, যেগুলো আমরা লিপিবদ্ধ করেছি।

সংলাপে অংশ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা নিয়োগ না করার প্রস্তাব করেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন।

তিনি বলেন, ইসির কাছে ১২ কোটি ভোটারের দায়িত্ব। তাদের সাফল্য ব্যর্থতা আগামী নির্বাচনের ওপর নির্ভর করবে। তাই বাধাগুলো চিহ্নিত করতে হবে।

সংলাপের চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে ছিলেন প্রথম আলোর আনিসুল হক ,জ্যেষ্ঠ সাংবাদিক অজয় দাস গুপ্ত, মানবকণ্ঠ ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ, আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকার, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি অবজারভার অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান, জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, প্রতিদিনের সংবাদ সম্পাদক শেখ নজরুল ইসলাম, আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক, নিউএজ সম্পাদক নূরুল কবীর, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান ও সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com