বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

টিপ পরা অভিনেতাদের ‘পাগল’ বললেন সিদ্দিক

টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে পুলিশ সদস্যের লাঞ্ছনা ও অশালীন আচরণের প্রতিবাদে সরব অন্তর্জালবাসীর অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন নিজেদের টিপ পরা ছবি।

সেই তালিকায় আছে শোবিজ তারকারাও। প্রতিবাদে পুরুষ শিল্পীরাও কপালে সেঁটে দিয়েছেন আসল অথবা প্রতীকী টিপ। এই তালিকায় আছেন জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম, প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিকসহ অনেকেই।তবে অভিনেতাদের এমন প্রতিবাদের সমালোচনা করেছেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। নিজের ফেসবুকে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামাণিকসহ অনেকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক প্রশ্ন তুলেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি?’

এরপর এই অভিনেতা আরও লিখেছেন, ‘আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’

এরই মধ্যে এমন লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com