সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পবিত্র রমজান মাসেও চলবে করোনার টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসেও রাজধানীসহ সারাদেশে করোনার টিকাদান কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।মন্ত্রী বলেন, ‘রমজান মাসেও সারাদেশে স্বাভাবিক টিকা কার্যক্রম চলবে। যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সেখান থেকে যথারীতি টিকা নেওয়া যাবে।’

আজ (৩১ মার্চ) বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা জানান।

গণটিকা কার্যক্রম আরও তিনদিন চলবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘আমরা ৮০ শতাংশ মানুষের টিকাদানের লক্ষ্য নির্ধারণ করেছি। এ লক্ষ্যপূরণে সারাদেশে গণটিকা কার্যক্রম আরও তিনদিন চলমান থাকবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকাদানে আমরা সফলতা অর্জন করেছি। দেশে করোনার সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৩২৩ জন।

দুই ডোজ টিকা পেয়েছেন ১০ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৪৭৮ জন মানুষ। এছাড়া এসময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৮১ লাখ ৬৪ হাজার ২১১ জন।’স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল ও লাইন ডিরেক্টর মিজানুর রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com