বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

সিলেটের অ্যাডিশনাল ডিআইজির কুলাউড়া থানা পরিদর্শন

সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপস্) বিপ্লব বিজয় তালুকদার কুলাউড়া থানা ও জেলা বিশেষ শাখা দ্বি-বার্ষিক পরিদর্শনে করেছেন।আজ (৩০ মার্চ) বুধবার  অ্যডিশনাল আইজি বিপ্লব বিজয় তালুকদার মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এবং জেলা বিশেষ শাখা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।

সকাল ১১টায় কুলাউড়া থানায় পৌঁছালে তাঁকে জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে ফুলেল অভ্যর্থনা জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় ও ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলাম।

অভ্যর্থনা শেষে অতিরিক্ত ডিআইজি কুলাউড়া থানার অস্ত্রাগার, মালখানা, ব্যারাক, হাজতখানা ও থানায় রক্ষিত রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বিকাল ৪ ঘটিকায় অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখায় পৌঁছালে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অভ্যর্থনা জানান।

এসময় জেলা পুলিশ মৌলভীবাজারের একটি চৌকস দল অতিরিক্ত ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি বিশেষ শাখার বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং জেলা বিশেষ শাখার সামগ্রীক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

জেলা বিশেষ শাখা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুদর্শন কুমার রায়, ডিআইও -১ মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী, ডিআইও-২ মোঃ আবুল হোসেন ও জেলা বিশেষ শাখার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com