বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

শিগগির রয়্যাল এনফিল্ড হিমালয়ান আসছে বাজারে

প্রতি তিন মাসে একটি বাইক বাজারে আনে রয়্যাল এনফিল্ড। তারই ধারাবাহিকতায় আসছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ (Royal Enfield Himalayan 450)। খুব শিগগির বাজারে আসছে এই অ্যাডভেঞ্চার বাইকটি। সম্প্রতি ভারতীয় বাজারে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ (Royal Enfied Scram 411) লঞ্চ করেছে।

চলতি বছরের শুরুতে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ অ্যাডভেঞ্চার বাইকের ডেভেলপমেন্ট নিয়ে খবর ছড়িয়েছিল। সেসময় একে অনেকেই ভুয়া ভেবে বেশি গুরুত্ব দেননি। সম্প্রতি এর রাস্তায় এর স্টেটিং নজরে এসছে সবার। আর তাতেই রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ এর অস্তিত্বর প্রমাণ দিচ্ছে।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০-এ রাইডারের বসার ধরণটি হবে বেশ আরামদায়ক। গোপন ছবি দেখে তা একেবারে স্পষ্ট। এতে সেন্ট্রালি প্লেসড ফুটপেগ, ওয়াইড হ্যান্ডেলবার ও উন্নত কুশনিংয়ের সঙ্গে নতুন সিট রয়েছে। মোটরসাইকেলটির উর্দ্ধমুখী এডজাস্ট সিস্টেমে মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে।

এছাড়াও রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ টল-সেট ফ্রন্ট ফেন্ডার, একটি গোল হেডলাইট, শর্ট উইন্ডস্ক্রিন, স্প্লিট স্টাইল সিট, বড় ফুয়েল ট্যাঙ্ক, এবং ওয়্যার স্পোক হুইলের সঙ্গে আসবে।

সাসপেনশনের জন্য নতুন রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক ও রিয়ার মনোশক ইউনিট পেয়েছে বলে অনুমান। দু’দিকেই থাকবে ডিস্ক ব্রেক। বাইকটি একটি নতুন ৪৫০ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে দৌড়াবে, যার পাওয়ার আউটপুট হতে পারে ৪০ বিএইচপি। প্রসঙ্গত, এগজিস্টিং হিমালয়ানের ৪১১ সিসি ইঞ্জিন থেকে ২৪ বিএইচপি এবং ৩২ এনএম টর্ক পাওয়া যায়।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ অ্যাডভেঞ্চার বাইকের দাম ২ লাখ ৭০ হাজার টাকার আশেপাশে হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে মোটরসাইকেলটি KTM 390 ADV, BMW G310GS-এর চেয়েও সস্তা বিকল্প হয়ে উঠবে।

সূত্র: রাসলেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com