বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—অসহায় মানুষের পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ চকরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন

পরীমনির কী হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছেন। তবে কী ধরনের শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে কিছু বলেননি পরীমনি।

জানা গেছে, রোববার (২৭ মার্চ) দুপুরের পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে পরীমনিকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে ভর্তি করান।

পরীমনির কী হয়েছে সে বিষয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী নিজের ফেসবুকে জানিয়েছেন। তিনি বলেন, ‘ওর হিমোগ্লোবিন সেই লেভেলের লো এবং ব্লাড প্রেশারও ৮০/৬০.. মাথা ঘুরে একদম পড়ে গিয়েছিল ভয়ংকর ভাবে। সকাল থেকে এখনো এভারকেয়ারে ভর্তি আছে। এখনো স্যালাইন চলছে। সাথে অন্যান্য সব টেস্ট। সবাই ওর জন্যে,ওদের জন্যে প্রার্থনা করবেন প্লিজ। বিকাল থেকে অনেক অনেক ফোন টেক্সট পেয়েছি,অনেক সাংবাদিক,শিল্পীরা কল করেছিলেন,কিন্ত রিসিভ করতে পারিনি। তাই দুঃখিত।

এর আগে পরীমনির শারীরিক অবস্থা জানতে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে হাসপাতালের প্রশাসনিক এক কর্মকর্তা বলেন, ‘শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে হঠাৎ পড়ে যান তিনি, এরপর তার স্বজনেরা আমাদের এখানে নিয়ে আসেন। রোববার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। তিনি জানান, শারীরিক দুর্বলতার সঙ্গে পরীমনির বমির ভাব রয়েছে।

একই সঙ্গে হাসপাতালটির সেই প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘চিকিৎসার জন্য তার করোনার পরীক্ষা করা হয়েছে, তার রিপোর্ট রাত ৮টার সময় পাওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত তিনি পর্যবেক্ষণে থাকবেন, এরপর কেবিনে হস্তান্তর করা হবে। ’

এর আগে, গত ১০ জানুয়ারি পরীমনি ও শরিফুল রাজ তাদের বিয়ের খবর জানান সবাইকে। ওই সময়ই তারা জানান, পরীমনি মা হতে যাচ্ছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত সিনেমা গুণিন। এই সিনেমায় কাজ করতে গিয়ে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার পরিচয়-প্রেম। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com