রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

জন্মদিন পালন করেন না ফারুক

২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে একটি কালো অধ্যায়। মহান মুক্তিযুদ্ধের শোকস্মৃতিবাহী গণহত্যা আর নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের ‘কালরাত’। জাতীয় ‘গণহত্যা দিবস’। জাতি গভীর বেদনায় প্রতিবছর স্মরণ করে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার নিরীহ শহীদ আর প্রতিরোধসংগ্রামে আত্মদানকারী বীর যোদ্ধাদের।

আজকের এই দিনেই জন্ম নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। বাঙালি জাতির এই কালো দিন, কালরাতের দিনটি নিজের জন্মদিন পালন করেন না। এই দিনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে জন্মদিন পালন থেকে বিরত থাকেন অভিনেতা।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে ফারুক লিখেছেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস। আজ ২৫ মার্চ। আজ কালরাত্রি। আজ গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহরে অতর্কিতে ঘুমন্ত জনগণের ওপর আক্রমণ চালায়। হত্যা করে হাজার হাজার নিরীহ মানুষ। এ ইতিহাস সকলেরই জানা। ’

তিনি বলেন, ‘যে বিষয়টি মানুষ জানে না তা হলো, ২৫ মার্চ আমার জন্মদিন। হায় রে কপাল! ২৫ মার্চ কালরাত্রি আর গণহত্যা দিবসে আমার জন্মদিন। সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে আমি গণহত্যা দিবসে আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকি। সকলকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা। ’

ফারুক আহমেদ বাংলাদেশের একজন খ্যাতিমান নাট্যকার এবং অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয় দিয়ে অভিনয়জীবন শুরু করেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বারো রকম মানুষ নাটকে রসিকলাল নামের এক নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারা দেশে পরিচিতি লাভ করেন। ফারুক জনপ্রিয় নাট্যকার ও লেখক হুমায়ূন আহমেদের নাটকের নিয়মিত মুখ ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com