শনিবার, ০৬ Jun ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্লিপ ওয়াকিং মারাত্মক রোগের লক্ষণ

ঘুমের মধ্যে আবার কীভাবে মানুষ হাঁটাচলা করে? অবাক করা বিষয় হলেও সত্যিই যে, ঘুমের ভেতরও মানুষ হাঁটাচলা করে। যাকে বলা হয় স্লিপ ওয়াকিং। ঘুমজনিত রোগের মধ্যে এটি একটি।

স্লিপ ওয়াকিং রোগে আক্রান্ত ব্যক্তি ঘুমের মধ্যে উঠে ঘরে হাঁটতে থাকে। এ সময় তাদের চোখ খোলা থাকলেও দৃষ্টি থাকে না। আবার কেউ তাকে ডাকলেও উত্তর মেলে না।নিদ্রাচ্ছন্ন অবস্থাতেই হাঁটেন এই রোগীরা। আবার এ সময় রোগীরা কী কী করেন সেটিও পরে মনে করতে পারেন না।

গবেষণায় জানা গেছে, যেসব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনিদ্রায় ভোগেন, যাদের অনিয়মিত ঘুমের অভ্যাস আছে, এমনকি যারা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকেন তারা এমন রোগে আক্রান্ত হতে পারেন। ডিপ্রেসশন, স্ট্রেস থেকেও এ সমস্যা দেখা দিতে পারে।

এই সমস্যা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন। অনেক সময় অতিরিক্ত মদ্যপান, ঘরে ঘুমানোর পরিবেশের অভাব, শোয়ার ঘরে অধিক আলো ও মাত্রাতিরিক্ত শব্দ থেকে দেখা দিতে পারে স্লিপ ওয়াকিংয়ের সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, স্লিপ ওয়াকিং রোগ প্রতিরোধের জন্য উপযুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে হয়, সেই দিকে খেয়াল রাখুন। এই সময় ঘরের টিভি বা শব্দ চালাবেন না।

দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা থেকেই কিন্তু দেখা দেয় এমন কঠিন রোগ। তাই সুস্থ থাকতে দৈনিক ৮ ঘণ্টা ঘুম জরুরি। আর স্লিপ ওয়াকিং প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়ালে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com