শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আজ ষষ্ঠী পূঁজা শুরু ৮৩৬ মণ্ডপে বাজবে ঢাক ও কাঁশি নওগাঁর মান্দা জয় বাংলা মহাদেবপুরে তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ মৌলভীবাজারে পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৬ হাজার ১৭২জন আনসার সদস্য নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে(৫০০+৯০)লিটার চোলাই মদ সহ তিনজন গ্রেফতার  দূর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা প্রশাসনের সাথে পৌর বিএনপির মতবিনিময় মৌলভীবাজারে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ ​জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা

আকাশ নীলের এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

টাকা নিয়ে পণ্য না দেওয়া এবং হুমকির অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমান, চেয়ারম্যান, পরিচালকসহ সাতজনকে আসামি করে মামলাটি করেছেন এক ভুক্তভোগী।

আজ (১৯ মার্চ) শনিবার সকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া মামলার বিষয়টি  নিশ্চিত করেন।

ওসি বলেন, আকাশ নীল নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন একজন ভুক্তভোগী। মামলার বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মামলায় অভিযোগ করা হয়েছে, বাদী ছাড়াও আরও ৩০ যুবককে স্বল্পটাকায় মাত্র ২৫ দিনে মোটরসাইকেল ডেলিভারি দেওয়ার নাম করে ছয় কোটি চার লাখ ৫৩ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।

মামলার আসামিরা হলেন- আকাশ নীলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমান, পরিচালক ইফতেখার উজ জামান রনি, এজেন্ট রাকিবুল হাসান, এজেন্ট সৈয়দ রুমান, চেয়ারম্যান খাদিজা বেগম, মশিউর রহমানের স্ত্রী শেয়ারহোল্ডার ফাতেমা আক্তারী, মৌসুমী আক্তার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের আগস্ট মাসে তিনি (মামলার বাদী) ফেসবুকের মাধ্যমে জানতে পারেন আকাশ নীল নামের একটি প্রতিষ্ঠান মাত্র ২৫ দিনে মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করছে।

এমন বিজ্ঞাপন দেখে তিনি প্রতিষ্ঠানটিতে ছয়টি মোটরসাইকেল পাওয়ার আশায় বিনিয়োগ করেন। কিন্তু বেঁধে দেওয়ার সময়ও তিনি মোটরসাইকেল না পাওয়ায় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন।

এরপর তাকে চেক দেওয়া হলেও টাকা দেওয়া হয়নি। পরে টাকার জন্য চাপ দেওয়া হলে নানাভাবে হুমকি দিতে শুরু করেন মালিক মশিউর রহমান।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, মামলার বাদী রুহুল আমিনের সবমিলিয়ে এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছে আকাশ নীল। তিনি ছাড়াও আরও ৩০ জন যুবকের কাছ থেকে ছয় কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com