বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা কালাইয়ে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১২ কিডনি রোগে শয্যাশায়ী স্বামী, সংসার চালাতে পথে বৌদি মৌলভীবাজারে ওজনে কারচুপির দায়ে ফিলিং স্টেশনকে লাখ টাকার অর্থদণ্ড অনাস্থা থেকে আস্থা—নবীনগরের শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে নতুন সমীকরণ ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন শ্রীমঙ্গলের ‘ফ্যামিলি বাজার’ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর

চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী বাবু মার্মা (২৬) ও অস্ত্রধারী সন্ত্রাসী জামাল উদ্দিন (১৯)কে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একনলা বন্ধুক উদ্ধার করা হয়েছে। বুধবার (১লা এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ৪১নং লট এলাহাবাদ এলাকার পুটিছড়ি স্কুল ভিটার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।আটককৃত বাবু মার্মা (২৬) বান্দরবান জেলার বান্দরবান সদর থানার কোয়ালং ইউনিয়ন ১নং ওয়ার্ড চেমি ডলু পাড়া এলাকার অংপই মার্মা ছেলে ও জামাল উদ্দিন (১৯) চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ৪১নং লট এলাহাবাদ পুটিছড়ি এলাকার মোঃ শাহাজাহান ছেলে।

থানা সূত্রে জানা যায়, আটক আসামীরা পাহাড়ি এলাকা হতে লোকালয়ে এসে অস্ত্রটি বিক্রির জন্য চেষ্টা করছিল মর্মে প্রাথমিক তদন্তে প্রকাশ পায় বলে জানা যায়। অপরদিকে আটককৃত আসামী বাবু মার্মা ইতিপূবে মাদক মামলায় আটক পূর্বক জামিনে এসে পূনরায় অপরাধে জড়িয়ে পড়েছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের কাছ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com