শনিবার, ২৫ Jul ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মন্দিরকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। আটক ব্যক্তি হচ্ছে ১নং কলোনী পাড়ার গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ শাকিল হোসেন রহেদ হোসেন (৩০)। এ ঘটনায় নিতাই নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মন্দিরটি ‘শ্রী শ্রী রাধাগোবিন্দ্র’ নামে পরিচিত। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটির ভূমিদাতা মহন্ত শ্রীক্ষিতীশ চন্দ্র আচারী। এটি রহনপুর, গোমস্তাপুরের মহন্ত এস্ট্রেটের অন্তর্ভুক্ত মন্দির। মন্দিরটির প্রতিষ্ঠাতা আচার্য-১০৮ শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে। সদর মডেল থানার ইনচার্জ নুরে আলম জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-২৭,  তারিখ: ২২ ফেব্রুয়ারি, ২০২৬  খ্রি, ধারা-২৯৫/২৯৫ক/২৯৬/২৯৮/৫০৬(২) পেনেল কোড,১৮৬০;  এজাহার নামীয় আসামী ০১ জন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা-এসআই/পলাশ অধিকারী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com