শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়

২০ বছর পর দক্ষিণ চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ দুটি আসন পুনরুদ্ধার বিএনপির

 

মো. সেলিম উদ্দিন খাঁন

টানা ২০ বছর পর বিএনপির দুর্গ বলে খ্যাত দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম-১২ (পটিয়া) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) সাতকানিয়া আংশিক সংসদীয় আসন দুটি পুনরুদ্ধার করতে সক্ষম হলো বিএনপি।

টানা ২০ বছর পর বিএনপির দুর্গ বলে খ্যাত দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম-১২ (পটিয়া) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) সাতকানিয়া আংশিক সংসদীয় আসন দুটি পুনরুদ্ধার করতে সক্ষম হলো বিএনপি। সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুটি আসনে বিএনটির দুই সংসদ সদস্য বিজয়ী হওয়ার মধ্যদিয়ে এ দুই আসন পূর্ণউদ্ধার হয় বিএনপির।

নির্বাচনে চট্টগ্রাম-১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (মোমবাতি) পেয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট।

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদ ধানের শীষ প্রার্থী ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।

চট্টগ্রাম- ১৪ আসনে সর্বশেষ ২০০১ সালের ৮ম জাতীয় নির্বাচনে তৎকালীন বিএনপির স্থায়ী কমিটি প্রভাবশালী সদস্য বর্তমানে এলডিপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমেদ বীরবিক্রম সংসদ্য নির্বাচিত হন।

পরবর্তীতে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এলডিপির প্রতীক ছাতা মার্কা নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তিতে ২০১৪ সালের ১০ম নির্বাচনে বিএনপি এলডিপি অংশগ্রহণ করেননি। ২০১৮ সালের ১১ এ আসন থেকে বিএনপি এলপিপি নির্বাচনে অংশগ্রহণ করলেও আসনটি হাতছাড়া হয়।

এ ছাড়া ২০২৪ এর ১২তম নির্বাচনেও এ আসনে বিএনপি ও এলডিপি অংশগ্রহণ করেনি। অপর দিকে চট্টগ্রাম-১২ পটিয়া আসনে সর্বশেষ ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নিবাচর্নে বিএনপির গাজী শাহজাহান জুয়েল নির্বাচিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com