সোমবার, ০৮ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

চট্টগ্রাম ১৪ আসনে বিজয়ী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ

এ্যাড. ইলিয়াস, চট্টগ্রাম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ) আসনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ নির্বাচন কমিশন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, আসনটির মোট ১০০টি কেন্দ্রের মধ্যে জসীম উদ্দীন আহমেদ পেয়েছেন ৭৫ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোট মনোনীত প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭২ হাজার ২৭৭ ভোট। ফলে প্রায় ৩ হাজার ৬৭৫ ভোটের ব্যবধানে তিনি এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৬৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

এছাড়াও এই আসনে আরও কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন— এইচএম ইলিয়াছ (ইনসানিয়াত বিপ্লব, আপেল), মোহাম্মদ আবদুল হামিদ (ইসলামী আন্দোলন, হাতপাখা), মোহাম্মদ বাদশা মিয়া (জাতীয় পার্টি, লাঙ্গল), মো. সোলাইমান (ইসলামী ফ্রন্ট, মোমবাতি), মোহাম্মদ মিজানুল হক চৌধুরী (স্বতন্ত্র, ফুটবল) এবং শফিকুল ইসলাম রাহী (স্বতন্ত্র, মোটরসাইকেল)।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এদিকে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থীর এগিয়ে থাকা নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com