বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা

নেত্রকোনায় ফলাফল ঘোষণা ৪টিতে বিএনপি,১টিতে জামায়াতের প্রার্থী জয়ী

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
 নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। উক্ত ঘোষিত ফলাফলে দেখা গেছে, নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছে। এ ছাড়া গণভোটে ‘হ্যাঁ’তে ৫ লাখ ৯৯ হাজার ৭৬৬ এবং ‘না’ ৩ লাখ ৬৪ হাজার ৯০৩ ভোট পড়েছে।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান শান্ত (লাঙ্গল) ১ হাজার ২৩, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর (কাস্তে) ৪ হাজার ৪২৯, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান সোহাগ (হাতপাখা) ২ হাজার ২২০ এবং জেএসডির মো. বেলাল হোসেন (তারা) প্রতীকে ৩৩৫ ভোট পেয়েছেন।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি) ৬৭ হাজার ৩৬৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল কাইয়ূম (হাতপাখা) ১৫ হাজার ২২০, জাতীয় পার্টির অ্যাডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার রাজা (লাঙ্গল) ৪ হাজার ৮৪৫ এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী (বটগাছ) প্রতীকে ২ হাজার ২০ ভোট পেয়েছেন।
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল (ঘোড়া) ৬৮ হাজার ৯৬১, জামায়াতে ইসলামীর মো. খায়রুল কবীর নিয়োগী (দাঁড়িপাল্লা) ৪১ হাজার ৫৫৬, জাতীয় পার্টির মো. আবুল হোসেন তালুকদার (লাঙ্গল) ৫৭৪, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন (হাতপাখা) ২ হাজার ৭৬০ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শামছুজ্জোহা (চেয়ার) প্রতীকে ৩৫৮ ভোট পেয়েছেন।
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার বিপরীতে জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা) ৩৯ হাজার ৮৪০, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জলি তালুকদার (কাস্তে) ৩ হাজার ৩৫৯, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার (কোদাল) ২৮২ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান (হাতপাখা) প্রতীকে ২ হাজার ২৫ ভোট পেয়েছেন।
এদিকে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীকে ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৪১২ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম (হাতপাখা) প্রতীকে ৩ হাজার ৩৪১ ভোট পেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com