সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

নেত্রকোনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে পুলিশের ব্রিফিং প্যারেড

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।এসময় প্যারেডে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও গুজব প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পুলিশ সূত্র জানায়, নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (পুলিশ, আনসার ও সহায়ক বাহিনী) দায়িত্ব পালন করবেন। সে হিসেবে পাঁচটি আসনের সব ভোটকেন্দ্র মিলিয়ে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
এদিকে শেরপুর ইন-সার্ভিসিং ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম তিনি আরও বলেন, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল, চেকপোস্ট এবং মোবাইল টিম সক্রিয় থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহম্মেদ পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল)সাহিদুর রহমান,সহকারী পুলিশ সুপার (দূর্গাপুর সার্কেল) আল ইমরানুল আলম,সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফা,সহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া দেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com