সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

চকরিয়ায় ১৩০ ভোট কেন্দ্রে অনলাইন সিসি ক্যামেরা ও বডি ওর্ণ ক্যামেরার সংযোগ স্থাপন সম্পন্ন

 

মো. সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজার-০১ (চকরিয়া পেকুয়া) আসনে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ১৩০টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা মনিটরিং করার জন্য চকরিয়া থানায় ডকিং স্টেশন চালু এবং ১৩০টি বডিওর্ন ক্যামেরার সংযোগ স্থাপন সুসম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন। শনিবার (০৭ ফেব্রুয়ারী) চকরিয়া থানা পুলিশের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে ভোটকেন্দ্র ভিত্তিক নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের বিষয়টি তুলে ধরেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।ওসি মনির হোসেন বলেন, নির্বাচনে যাতে চকরিয়া উপজেলার কোথাও কোনোপ্রকার অঘটন না ঘটে সে ব্যাপারে প্রশাসন সচেতন রয়েছে। তিনি বলেন, চকরিয়া উপজেলার ১৩০ টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, ১৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও ৫৫টি কেন্দ্র সাধারণ ক্যাটাগরীতে নির্ণয় করা হয়েছে। এসবের মধ্যে যেসব ভোটকেন্দ্রে অতীতে কোন সময় গোলমাল হয়নি সেগুলোকে সাধারণ হিসেবে অভিহিত করা হয়েছে।
ওসি আরো জানান, প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ ছাড়াও সেনাবাহিনীর একই রকমের আলাদা নজরদারি ব্যবস্থা থাকবে যার লিংক উপজেলা, জেলা, জোন, বাহিনী হেডকোয়ার্টার ছাড়াও নির্বাচন কমিশন থেকেও রিয়েল টাইম মনিটরিং সম্ভব হবে।এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র এলাকার প্রত্যেকটি জনপদের সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার আশ্বাস প্রদান ও সচেতনতা বৃদ্ধির কাজ সম্পন্ন করা হয়েছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে চকরিয়া থানার ওসি মনির হোসেন আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে চকরিয়ায় কোন অপ্রীতিকর ঘটনার আশংকা নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com