মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নওগাঁ বিল ভবানীপুর টয়লেটের সেপটিক ট্যাংকের মধ্যে থেকে যুবতীর উদ্ধার হওয়া নারীর পরিচয় সনাক্ত

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁ সদর উপজেলায় ভবানীপুর গ্রামে একটি টয়লেট ট্যাংকের ভিতর থেকে উদ্ধার হওয়া যুবতীর পরিচয় সনাক্ত করা হয়েছে।

নিহতের নাম মিতু পারভীন। তিনি মহাদেবপুর উপজেলার শরিফপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, মিতুর প্রথম বিয়ে হয় শিকারপুর গ্রামে শাকিবের সঙ্গে, বিয়ের কিছুদিন পর স্বামী সৌদি আরবে চলে যায়। ওই সংসারে তাদের সাত বছরের একটি সন্তানও রয়েছে। পরবর্তীতে ২০২৪ সালে পরকীয়ার জন্য মিতুর বিয়ের বিচ্ছেদ ঘটে।

তারপর শরিফপুর গ্রামে শুভর সঙ্গে বিয়ে হলেও তাদের সংসার এক বছর পর ভেঙে যায়। গত বছর নওগাঁ তিলকপুর গ্রামের রিপন হোসেনের সঙ্গে আবার নতুন করে বিয়ে হয় মিতুর। গত ৪ মাস আগে রিপন ঢাকায় চলে যায়।
এরপর গত ডিসেম্বর মাসে মিতু নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।

নিহতের বাবা মিরাজুল ইসলাম জানান গত তিন দিন আগে মিতুর সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল এরমধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। মঙ্গলবার দুপুরে নওগাঁর ভবানীপুর গ্রামে একটি টয়লেট টাংকিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (ধর্ষণের পর হত্যার অভিযোগ)।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হোক জানান ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মনজের হোসেন নামের একজনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার মূল হোতা আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নওগাঁ #

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com