মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নেত্রকোনায় পৈতৃক জমি দখলের চেষ্টা ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ

1-4024x1784-1-0-{}-0-12#

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনা পৌরসভার বহিরাচাপড়া এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া মালিকানাধীন জমি জবরদখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।  রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. সফিকুল ইসলাম জানান, বহিরাচাপড়া এলাকায় তাদের প্রায় ১০০ বছরের পুরনো পৈতৃক সম্পত্তি রয়েছে। সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী কুচক্রী মহল ভুয়া দলিল ও জাল ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে ওই জমি দখলের পায়তারা চালাচ্ছে। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে তারা আদালতের শরণাপন্ন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (এডিএম কোর্ট) ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন (মামলা নং: ৯০৫/২০২৫)।
অভিযোগ করা হয় যে, আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ২৪ জানুয়ারি কুচক্রী মহলটি আমিন নিয়ে অবৈধভাবে জায়গাটি দখল করতে যায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার ওসি (অপারেশন) ওয়াসিম কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ দখলদারদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং কাজ বন্ধ করে দেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান, কুচক্রী মহলটি মৃত নবী হোসেনের ভুয়া ওয়ারিশ সেজে এবং জাল বিআরএস পর্চা তৈরি করে আদালতে আপিল করেছে, অথচ নবী হোসেনের প্রকৃত ওয়ারিশরা এ বিষয়ে কিছুই জানেন না। বিষয়টি জানাজানি হলে তারা মামলা প্রত্যাহারের দাবি জানালেও প্রতিপক্ষ পেশিশক্তির জোরে বারবার জমিতে হামলার চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় নিজেদের জানমাল ও পৈতৃক সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সফিকুল ইসলাম, রুহুল আমিন, সোহেল বাশারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: সফিকুল ইসলাম,রুহুল আমিন, সোহেল বাশার,মানিক মিয়া, সোহরাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com