সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলা

চন্দনাইশে মহাসড়কে দেড় ঘণ্টা ব্লকেড, দীর্ঘ যানজট

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এনসিপি’র ২ কর্মীর উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সংগঠনের পক্ষ থেকে ব্লকেড। ব্লকেড সৃষ্টি করায় দেড় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে দুই কিলোমিটারের অধিক যানবাহন আটকা পড়ে। পরবর্তীতে আন্দোলনকারীদের সাথে জেলা প্রশাসকের মোবাইল ফোনে আশ্বাসের প্রেক্ষিতে রকেড তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, গত ১৬ জানুয়ারি মধ্যরাতে পটিয়া থেকে বিয়ে অনুষ্ঠান শেষে  বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নগর পাড়া এলাকায় মুখোশধারী কিছু লোক তাদের বহনকারী অটোরিকশা থামিয়ে হামলা চালায়। এই সময় অটো রিকশায় থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আবদুল্লাহ (২২) ও মো. মাঈন উদ্দীন (২১) আহত হন।

আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর হাসনাত আবদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর পর আহতরা তাদের ফেসবুক ফেইজে ভিডিও’তে দাবি করেন চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিমের বিরুদ্ধে মানববন্ধন করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের উপর হামলা চালানো হয়েছে। খবর পেয়ে রাতে থানা অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ মিয়া চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ খবর নেন।

এ দিকে গত শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টা থেকে গাছবাড়িয়া কলেজ গেটে হামলার প্রতিবাদে মানববন্ধন ও ব্লকেড সৃষ্টি করলে প্রায় দেড় ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, এতে সড়কের উভয় পাশে দুই কিলোমিটারের অধিক সড়কে যানবাহন আটকে পড়ে। এতে চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমেদের প্রার্থিতা বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাকে আটক করা, তার সকল কালো টাকা জব্দ করা, তার নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম এ হাশেম রাজুকে গ্রেপ্তারসহ তাদের ৪টি দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের জন্য প্রশাসনের নিকট আহ্বান জানান।

এ ব্যাপারে মেজর আসিফ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন, সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, থানা অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খাঁন আন্দোলনকারীদের সাথে দফায় দফায় আলোচনা শেষে জেলা প্রশাসকের সাথে মোবাইল ফোনে কথা বলে দেন। এ সময় জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা তাদের দাবি সম্পর্কে শুনে আশ্বস্ত করার পর সড়কে ব্লকেড আন্দোলন স্থাগিত করে ২৪ ঘণ্টার সময় দেন।

ব্লকেড চলাকালে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব তৌহিদুল আলম, চবি সংগঠক এহসানুল হক লাবিব, সাইফুল ইসলাম রাব্বি, সাজ্জাদ হোসেন রাহাত, মো, সাওয়াল, মো. জুবায়ের, হাবিবুর রহমান, মহানগর সংগঠক সালমান শামীম প্রমুখ। এদিকে চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের প্রার্থী জসিম উদ্দীন আহমেদ তার নিজ ফেসবুক পেজ থেকে লাইফে গিয়ে এই ধরনের ঘটনার সাথে তিনি বা তার কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেন।

পাশাপাশি তার প্রতিপক্ষের লোকেরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা সাজিয়েছে বলে দাবি করেন। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ মিয়া বলেছেন, তিনি সংবাদ পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com