মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

ওষুধ-প্লাস্টিক-আইসিটি পণ্য নিতে আগ্রহী ইথিওপিয়া

বাংলাদেশ সবক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, আইসিটি, জাহাজ নির্মাণ, প্লাস্টিক, সিরামিক, লাইট ইঞ্জিনিয়ারিং ও কৃষিজাত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করছে বাংলাদেশ।

দেশে এসব পণ্য বিশ্বমানের ও দামেও তুলনামূলক কম। ওষুধের পাশাপাশি উল্লিখিত পণ্য ইথিওপিয়া বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী।

আজ (৬ মার্চ) রবিবার  ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী মিলাকো আলেবেল দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, দ্বিপাক্ষিক আলাপ-আলোচনার মাধ্যমে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির জটিলতাগুলো দূর করা সম্ভব। উভয় দেশের বাণিজ্য প্রতিনিধি দল সফর বিনিময় করলে বাণিজ্য সহজ হবে। বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হলে এখানে আগ্রহ বাড়বে।

দ্বিপাক্ষিক বৈঠকে মিলাকো আলেবেল বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। ইথিওপিয়ার উন্নয়নে বাংলাদেশের উন্নয়ন, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব।

বাংলাদেশ এখান থেকে ফলমূল, ওয়েলসিড, কফি, ফুল প্রভৃতি পণ্য আমদানি করলে লাভবান হবে। মানসম্পন্ন ও দামও তুলনামূলক কম। ইথিওপিয়ার সঙ্গে যোগাযোগ আরও উন্নত ও পণ্য আমদানি-রপ্তানি সহজ হলে আদ্দিস আবাবা এ অঞ্চলের বাণিজ্য হাব হিসেবে গড়ে উঠবে।

উভয় দেশ চলমান বাণিজ্য জটিলতা দূর করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে একমত পোষণ করে। ঢাকার সঙ্গে আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি অনেক দূর এগিয়ে গেছে। আশা করা যায় আগামী জুনে উভয় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com