সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

জনতা ব্যাংকের ৫২১ কোটি লোপাট: ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট

অর্থ আত্মসাতের অভিযোগে রূপালী কম্পোজিট লেদারওয়্যার লিমিটেডের চেয়ারম্যান এমএ কাদের ও তার স্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রপ্তানি না করেও ভুয়া বিলের বিপরীতে ভুয়া ডকুমেন্ট তৈরি করে জনতা ব্যাংকের ৫২১ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৬৩৪ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আজ (৬ মার্চ) রবিবার  দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার তদন্ত প্রতিবেদন কমিশনে সুপারিশ করলে কমিশন তা অনুমোদন করে। বিষয়টি  নিশ্চিত করেছেন সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

চার্জশিটে অর্থ লোপাটকারী হিসেবে রূপালী কম্পোজিট লেদারওয়্যার লিমিটেডের চেয়ারম্যান এমএ কাদের, ব্যবস্থাপনা পরিচালক সুলতানা বেগম, জনতা ব্যাংকের সাবেক জিএম বর্তমানে কৃষি ব্যাংকের ডিএমডি ফখরুল আলম, জনতা ব্যাংকের জিএম মো. রেজাউল করিম, ডিজিএম মো. ইকবালসহ ১৬ জনের নাম রয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ৪০৯/৪২০/১০৯ ধারা ও ১৯৪৭ সালের ২নং দুদক প্রতিরোধ আইন ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় চার্জশিট অনুমোদন করা হয়েছে।

২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি জনতা ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করা হয়। এই ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর চকবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শর্তাদি লঙ্ঘন ও জাল-জালিয়াতির আশ্রয়ে রপ্তানি না করেও ভুয়া ডকুমেন্ট দেখান। এ

ভাবে তারা জনতা ব্যাংক থেকে ৪৫৪ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩৮৪ টাকা ঋণ হিসেবে উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করেন। সুদসহ সেটি এখন ৫২১ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৬৩৪ টাকা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com