মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:০০ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাজা ও একাধিক পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মহিবুর রহমান ও এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে সিআর ১০৩/২২ (কোতেয়ালী), সিআর ২৫৯/২১ (শ্রীমঙ্গল), সিআর ৫০৯/২২ (শ্রীমঙ্গল) এবং সিআর ৩৫৬/২১ (শ্রীমঙ্গল) এর ০৬(ছয়) মাসের বিনাশ্রম করাদন্ডে ও চেকে বর্নিত ৪ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত আসামি উপজেলার রাধানগর গ্রামের ভুগুনাথ ভরের ছেলে সঞ্জয় ভর ও সিআর ৪৬৭/২৫ (শ্রীমঙ্গল) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহী গ্রামের লাল মিয়ার ছেলে জামাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।