বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান মৌলভীবাজারে সামাজকর্মী হোসাইনের উপর হামলার আসামি গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মৌলভীবাজারে তামিম হত্যার মূল আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার চট্টগ্রামে ঈদের আগে চড়া গরুর ও মুরগি মাংসের বাজার শ্রীমঙ্গলে জমি দখলের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত চক্রের সন্ধান, স্টেশন রোডে দেশীয় অস্ত্রসহ আটক ৬ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএ’র

রাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে আরএমপি’র অফিসার ফোর্সের ব্রিফিং প্রদান

জি.আর রওনক,রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন মাঠে এই ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে পুলিশ সদস্যদের অভিজ্ঞতা থাকলেও ছাত্র সংসদ নির্বাচন কিছুটা ভিন্ন প্রকৃতির।

এই নির্বাচন সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে অনুষ্ঠিত হবে। মূল দায়িত্বে থাকবে প্রশাসন ও বিএনসিসি; পুলিশ তাদের সহযোগিতা করবে। এছাড়াও মাঠ পর্যায়ে র্যা ব ও বিজিবি দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, “যেহেতু এই নির্বাচন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তাই দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। সকলের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে।”

পুলিশ কমিশনার মহোদয় নির্দেশনা দেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশদ্বারে তল্লাশির দায়িত্বে থাকবে বিএনসিসি তবে তাদের সহযোগিতা করবে পুলিশ সদস্যরা। তল্লাশি সময় তিনি সবার সঙ্গে ভালো ব্যবহার করার উপরও গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি বলেন, “ভোটগ্রহণ শেষে নির্বাচনী উপকরণ যথাযথভাবে গণনাস্থলে পৌঁছে দিতে হবে এবং ভোট গণনা ও পরবর্তী সময়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

ব্রিফিং শেষে সাংবাদিকবৃন্দের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মহোদয় জানান, রাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে আরএমপি ও অন্যান্য ইউনিটের প্রায় তেইশশত জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে সাইবার স্পেসে গুজব রোধে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও বিশ্ববিদ্যালয়ের একটি টিম যৌথভাবে সোশ্যাল মিডিয়া মনিটর করছে।

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com