রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে উদ্যোক্তা একেএম শামসুল ইসলাম উজ্জ্বল

রাজশাহী জেলা :

রাজশাহীর পবা উপজেলার বাগধানী-তানোর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। অসংখ্য গর্ত আর খাদে ভরা এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ। কিন্তু সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগেই রাস্তা সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা ও Bit of Bengal Cold Storage-এর ব্যবস্থাপনা পরিচালক একেএম শামসুল ইসলাম উজ্জ্বল।

 

উজ্জ্বল সাহেবের মানবিক এই উদ্যোগে এলাকায় ছড়িয়ে পড়েছে স্বস্তি ও প্রশংসার ঢেউ। উজ্জ্বল সাহেব বলেন, “কয়েকদিন আগে আমার অফিসের এক স্টাফের বিয়েতে যোগ দিতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার গাড়ি এক খাদে আটকে পড়ে। তখনই উপলব্ধি করি, এই রাস্তা দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ কী পরিমাণ কষ্ট ভোগ করছে। তখনই সিদ্ধান্ত নিই—সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে, নিজ উদ্যোগেই রাস্তা মেরামতের কাজ শুরু করব।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সমাজের উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। আমরা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু উদ্যোগ নেই, তাহলে আমাদের চারপাশটা অনেক সুন্দর হয়ে উঠবে। এই কাজ আমি করেছি মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে।

 

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল দশা দেখছি। কেউ এগিয়ে আসেনি। কিন্তু উজ্জ্বল সাহেব নিজের খরচে কাজ শুরু করেছেন—এটি সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।”

 

আরেক স্থানীয় হাজী কাশেম আলী বলেন, “আমরা উজ্জ্বল ভাইয়ের এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আল্লাহ যেন তাঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করেন—এই দোয়া করি।”

 

এলাকাবাসীর প্রত্যাশা, উজ্জ্বল সাহেবের দৃষ্টান্তমূলক পদক্ষেপ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে, এবং দ্রুত সরকারি উদ্যোগে পুরো সড়কটির টেকসই সংস্কার সম্পন্ন হবে। এতে শুধু ভোগান্তিই কমবে না, এলাকার যোগাযোগব্যবস্থা ও উন্নয়নের গতিও বাড়বে।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com