মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল নোট, ডলার, ইউরো, রিয়াল, ও দিরহাম জব্দ গ্রেপ্তার ১

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামে ছাপা হচ্ছে বিদেশি মুদ্রা—ডলার, ইউরো, রিয়াল ও দিরহাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বহদ্দারহাট নুর হাউজিং এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তামজিদ নামের এক যুবককে আটকের পর তিনি র‌্যাবকে এ তথ্য জানান। র‌্যাব জানায়, উদ্ধার হওয়া এসব জাল মুদ্রা বাংলাদেশি ২০ কোটি টাকা সমমূল্যের।র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন আজ রাতে প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বিকেল থেকে বহদ্দারহাট এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। পরে সেখান থেকে ডলার, ইউরো, রিয়াল, দিরহাম ও বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়। এগুলো গণনা করা হচ্ছে। এ ঘটনায় তামজিদ নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবকে জানিয়েছেন, নগরের আন্দরকিল্লা এলাকায় একটি প্রেসে এসব ডলার, টাকা ছাপানো হচ্ছে। পরে সেখান থেকে এনে তিনি সরবরাহ করেন।র‌্যাব জানায়, অভিযানে তামজিদের কাছ থেকে সাতটি মুঠোফোন, সাতটি ক্রেডিট কার্ড, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com