বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

বাঘায় অস্ত্রসহ তিন ছিনতাইকারী আটক

 

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বেড় হাবাসপুর গোরস্থান সংলগ্ন থেকে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাকুড়িয়া ইউনিয়নের গঙ্গারামপুর এলাকার মোঃ এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০), বাউসা ইউপির আড়পাড়া কুবলিকান্দি এলাকার মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯) উভয়েই বাঘা থানার বাসিন্দা। কুষ্টিয়ার দৌলতপুর থানার মরারপাড়া এলাকার মোঃ মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০)।

 

বাঘা থানা পুলিশ সূত্রে, জানা যায় শনিবার রাতে ভুক্তভোগী ইউসুফ আলী (১৭) ও তার সঙ্গী ইব্রাহীম মোটরসাইকেলযোগে হাবাসপুর থেকে নিজ বাড়ি লালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লিখিত আসামিরা অস্ত্র ঠেকিয়ে তাদের দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বিশিষ্ট ওয়ান শুটার গান উদ্ধার করে। তবে তাদের সহযোগীরা ছিনতাইকৃত ফোন ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

 

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে মোবাইল ও মোটর সাইকেল উদ্ধার করে। এ ঘটনায় দ্রুত বিচার ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করা হয়। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com