মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

চট্টগ্রামের নোয়াপাড়ায় যুবদল নেতা আনোয়ারের ওপর হামলা, ২ জন আটক

৩ অক্টোবর রাতে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন নোয়াপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেওয়ার কারণে চট্টগ্রাম মহানগর বিএনপির যুবদল ও সিটিজেন ফোরামের নেতা আনোয়ারের উপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

আহত আনোয়ার মাদকের বিরুদ্ধে এলাকায় গণসচেতনতা তৈরি ও কয়েকটি অভিযোগ তুলে ধরায় একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়ে তার উপর অতর্কিত হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

ঘটনার পরপরই পাহাড়তলী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

 

এ বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন,

“আমরা ঘটনার পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছি। এখনো অভিযান চলছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

 

এদিকে স্থানীয় এলাকাবাসী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত হামলাকারীদের শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com