বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চকরিয়ায় সড়কে গাছ ফেলে ডা’কা’তিতে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ:আ’গ্নে’য়া’স্ত্র উদ্ধার

 

সেলিম উদ্দিন খাঁন

চকরিয়া-লামা-আলীকদম সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় জড়িত ৪ ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।বুধবার চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসের দীঘি এলাকার লামা-আলীকদম রোড সংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।আটককৃতদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরী থ্রি কোয়াটার এলজি, ১ টি দেশীয় তৈরী লোহার পাইপগান, ১টি তাজা কার্তুজ, ৫টি বিভিন্ন সাইজের দা ও রাম দা উদ্ধার করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।আসামীরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং চকরিয়ার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে বলে পুলিশ জানায় ।গেলো ২৮ সেপ্টেম্বর রাতে চকরিয়ার ফাঁসিয়াখালীর হাসেরদীঘি এলাকার চকরিয়া-লামা-আলীকদম সড়কে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সড়কে গাছ ফেলে বাঁধা যাতায়াতকারি যাত্রীবাহী বাস আটকে ডাকাতির চেষ্টা করে। এসময় পুলিশ ও স্থানীয় জনতা উপস্থিত হলে ডাকাতদল গাড়ির গ্লাস ভাঙচুর করে ও যাত্রীদের মারধর করে সড়কের পাশের গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে এ নিয়ে চকরিয়া থানায় একটি মামলা রুজু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com