রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

শ্রীমঙ্গলে আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালকের পূজা মণ্ডপ পরিদর্শন

 

মৌলভীবাজার প্রতিনিধি

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক জিয়াউল হাসান বিভিএমএস,পিএএমএস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিভিন্ন দূর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেন। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তিনি গত ২৭ সেপ্টেম্বর শনিবার উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান। এসময় তার সফর সঙ্গী ছিলেন,মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট,আনসার ও ভিডিপি মৌলভীবাজার শাহ নেওয়াজ হোসেন,শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন (২৪ বিএন) সহকারী পরিচালক মো. জাহিদ হোসেন,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্রীমঙ্গল তোফায়েল আহমেদ,৫নং কালাপুর ইউনিয়নের আনসার ও ভিডিপি দলনেতা মনছুর আহমদ।পরিদর্শনকালে উপ-মহাপরিচালক পূজামণ্ডপে আগত পূজারী, দর্শনার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।

একইসঙ্গে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত

আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, “ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপে আনসার ও গ্রাম পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলায় ১৭০ টি পূজা মন্ডপে ১ হাজার ৪৬ জন আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com