মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সারা দেশে যান চলাচলের ওপর ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা নির্বাচনী এলাকায় সাড়ে ৮১ ঘণ্টা ‘বহিরাগত অবস্থানে’ নিষেধাজ্ঞা ভাইরাল ছবি, অস্ত্র ও বিতর্ক: প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়ার গানম্যান গ্রেপ্তার নবীনগরে ধানের শীষের গণজোয়ার: পাইলট স্কুল মাঠে এম এ মান্নানের জনসভায় জনসমুদ্র চা বাগানের ভোটে বিজয়ী হতে চান স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু মৌলভীবাজার-৪ আসনের খেলাফত প্রার্র্থী শেখ নূরে আলম হামিদীর নির্বাচনী ইশতেহার বহিস্কারই শেষ নয়, নবীনগরে নতুন রাজনীতির সূচনা হবে—তাপস নওগাঁর পত্নীতলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত দায়িত্ব পালনে শতভাগ নিরপেক্ষ নির্বাচনই লক্ষ্য প্রশাসনের: জেলা প্রশাসক ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার মো. খোকার ছুরিকাঘাতে চাচা হারুনর রশীদ (৪৫) খুন হয়েছেন। ‎ হারুন ওই এলাকার ছাবের আহমদের ছেলে ও সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বদরখালী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড ফুলতলা খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।‎নিহতের ভাগিনা মো. কাজল বলেন, আমার মামা হারুন পৈত্রিক ভিটি জমিতে নতুন বাড়ি নির্মাণ করছেন। বাড়ির সীমানা নিয়ে বড় ভাইয়ের সাথে বিরোধ রয়েছে। শনিবার সকালে নির্মাণকাজ করার সময় শেখ আহমদ তাতে বাঁধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে মো. খোকা অতর্কিত এসে চাচা হারুনের বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।‎চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাকান জানান, হারুনর রশীদের বুকের বামপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমির সীমানা বিরোধ নিয়ে এ হতাকাণ্ডর ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা না হলেও ‎খুনিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com