মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা-জরিমানা

রাজধানীতে পৃথক দুটি অভিযানে যাত্রাবাড়ীর মি. কিং বেকারি ও বনানীর সিউল মার্টের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ (২৭ ফেব্রুয়ারি) রবিবার  ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট পণ্যসমূহের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে শহীদ ফারুক রোডের মি. কিংয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এদিকে বনানী এলাকায় অপর একটি অভিযানে বেডশীট, টাওয়েল, নুডলস, টয়লেট টিস্যু, টুথপেস্ট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স/ছাড়পত্র ছাড়া বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১২ নম্বর রোডে সিউল মার্টের বিরুদ্ধে মামলা ও ৫০ হাজার জরিমানা করা হয়েছে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের কর্মকর্তা শরিফুল ইসলাম দায়িত্ব পালন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com